ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তার সহযোগী পালিয়ে যায়।

‎মঙ্গলবার ৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলাম, কনস্টেবল সৈয়দ হোসেন ও শাহীন আলমসহ একটি টিম সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ সাগর (৩২)-কে আটক করা হয়।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সাগরের প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা (ওজন প্রায় ৩ গ্রাম) ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাগুলো মাদক বিক্রির অর্থ।

‎এসময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়। সে-ও একই এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে ইয়াবা বিক্রি করতো।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছে, সে সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আটক সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫