ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত আদালতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে প্রবীণ আইনজীবী রুহুল আমিনের মৃত্যু ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ‎

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধার নাম কমলা (৪৮)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিমরাইল মোড় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে কাঁচপুর পর্যন্ত অবৈধভাবে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশাগুলো প্রায়ই পুলিশের নজর এড়িয়ে চলাচল করে।প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান ,কমলার অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। সেই সময় ঢাকা-মুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, এ ধরনের অবৈধ অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। কিন্তু তারা নিয়ম না মেনে মহাসড়কে চলাচল করে, যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে, চালক ও অটোরিকশার ড্রাইভার পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ‎

আপডেট সময় : ১২:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫