ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে। তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং বিশেষত যাদের জন্য দরকার, তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার, ওটার জন্য আমরা প্রস্তুত আছি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে। তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে।

বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমাদের যতটা, প্রয়োজন অতটা কিনবো।

প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কী হাতিয়ার আছে…জানানো যায় না।

গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার ব্যাপারে মূলত আলোচনা হয়েছে, জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সংস্থা অথরাইজড তারা (ফোনে) আড়ি পাতবে, আর যারা অথরাইজড না সে আড়ি পাতবে না।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পড়া শেষে মন্তব্য করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫