ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর বিদ্যুৎমন্ত্রী টুকুর মন্তব্য: আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে

বাগেরহাটে ঢাকের বাজনায় প্রধানমন্ত্রীকে বরণ করে নিল মতুয়া সম্প্রদায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাগেরহাটে ঢাকের বাজনা ও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখা এবং তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় বাসিন্দারা নানা সাজে সুসজ্জিত দল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোল্লা থানা ও মাদারতলী এলাকা থেকে মানুষের ঢল নামে। মতুয়া সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশ নেন। ঢাকের বাদ্য ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে উপস্থিত নারী-পুরুষদের অনেকেই জানান, এর আগে তাদের কখনো প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হয়নি। এবার কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তাকে শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এ সময় মতুয়া সম্প্রদায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি তাদের শ্রদ্ধা, শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আশীর্বাদ কামনা করেন তারা।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঢাকের বাজনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে প্রধানমন্ত্রীকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি

বাগেরহাটে ঢাকের বাজনায় প্রধানমন্ত্রীকে বরণ করে নিল মতুয়া সম্প্রদায়

আপডেট সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬