ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানব বন্ধন ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।‌
মঙ্গলবার সকালে উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশন এর পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, নির্বাহী প্রকৌশলী গনপুর্ত বিভাগ হারুনর রশীদ, উপ পরিচালক কৃষি অধিদপ্তর আহসান শহীদ সরকার, নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শাহাদাত হোসেন চৌধুরী।এছাড়াও জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন ।উক্ত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে দিন ব্যাপী দিবসটির শুভ উদ্ভোদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।মানববন্ধনে পুলিশ, ফায়ার সার্ভিস, কারারক্ষী, মাদক দ্রব্য সহ বিভিন্ন সরকারি দপ্তর অংশ গ্রহণ করে।দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই দিবসের প্রতিপাদ্য।প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, সরকারি দপ্তরের কাছে সার্ভিস নিতে আসা জনগনকে আপনি ভালো সার্ভিস দেন যাতে কেহ বলতে না পারে আপনি দূর্নীতির সাথে জড়িত। পারিবারিক, ধর্মীয় ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত গড়ে তোলা সম্ভব।বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন তবে বিদ্যাশ্রম লাগবে না।নিজের দপ্তর দুর্নীতি মুক্ত করতে হবে। আমি আমার দপ্তর দুর্নীতি মুক্ত করার চেষ্টা করব। ইসলামী অনুশাসন মেনে চললে দুর্নীতি বন্ধ হয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানব বন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫