ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ।

আজ শুক্রবার, ২৬ জুলাই ২০২৫ বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মহানগর শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা খন্দকার আনোয়ার হোসেন।জানা গেছে, আসন সমঝোতার ভিত্তিতে ৮ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।এরই ধারাবাহিকতায় কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, আলীরটেক ও গোগনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক সভা ও নির্বাচনী প্রস্তুতির বহুমুখী কার্যক্রম শুরু করেছেন খন্দকার আনোয়ার হোসেন।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরামনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য হাজী মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম এবং আব্দুল্লাহ আল মামুনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ।

আপডেট সময় : ১১:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫