ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

‎ফতুল্লায় পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক:নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় র‍্যাব-১১ এর অভিযানে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি।

‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত অপরাধী গ্রেফতারের ফলে বাহিনীটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহল দল একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পায়।

‎তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশির নিয়ম অনুসরণ করে উত্তর-পূর্ব সাই মহল্লা, নিশ্চিতপুর এলাকায় আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মো. রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ভেতরে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি পাওয়া যায়।

‎র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ জব্দতালিকাভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র‍্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

‎ফতুল্লায় পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬