ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০) বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়েছেন।

‎রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিস্ফোরক সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুল মোতালিব। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে খোঁজা হচ্ছিল। বিশেষ অভিযানে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, “বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন পলাতক ছিলেন। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬