ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ খ্যাত আহান পাণ্ডে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পর্দায় মিষ্টি প্রেমের নায়ক হিসেবে অভিষেক হলেও এবার মারকুটে রূপে হাজির হতে চলেছেন তরুণ অভিনেতা আহান পাণ্ডে। নিজের প্রথম ছবি ‘সাইয়ারা’-তে প্রেমিক চরিত্রে দর্শকদের মন জয় করার পর এবার পুরোপুরি ভিন্ন ধাঁচের একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন তিনি।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আহানের। নবাগতা অনীত পাড্ডার সঙ্গে তাঁর পর্দার রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছিল।

প্রথম ছবিতেই সাফল্য পেয়ে আহান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
এবার নতুন বছরে তাঁর পরবর্তী ছবির কাজ শুরু হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর, যিনি এর আগে ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মতো জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন। এই ছবিতে আহান সম্পূর্ণ নতুন রূপে অ্যাকশন চরিত্রে দেখা যাবে।

ছবির নাম ও কাহিনি এখনো প্রকাশ করা হয়নি। তবে আহানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আয়শ্বরী ঠাকরে এবং শর্বরী বাগ।

রোম্যান্স ও অ্যাকশনের মিশেলে তৈরি হতে যাওয়া এই নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন শুধু অপেক্ষা—ছবির নাম, নায়িকা এবং মুক্তির ঘোষণার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ খ্যাত আহান পাণ্ডে

আপডেট সময় : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬