ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌ-পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা, সার্বিক নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি গ্রহণ এবং কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ মে ২০২৬ইং মঙ্গলবার দুপুর ১২টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আঃ রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, বিআরটিএর মাহবুবর রহমান, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।সভায় ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, নৌ-পথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধ, রেলস্টেশনে নিরাপত্তা জোরদার, কোরবানির পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল এবং কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মো: রায়হান কবির নির্দেশনা প্রদান করেন ।এই সময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট কোনোভাবেই বরদাশত করা হবে না। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমন্বিতভাবে কাজ করবে। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা, জাল টাকা শনাক্তকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।”তিনি আরও বলেন, “কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। নাগরিক সচেতনতায় মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। ঈদে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

আপডেট সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬