ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলা উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় মো. রব শেখ নামে শ্যামলী এনআর পরিবহনের এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে নাকাপা বাজার সংলগ্ন স্কুল সড়কের পাশে একটি যাত্রী ছাউনির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন যাত্রী ছাউনির পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাকাপা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। সেসব তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. রব শেখ। তিনি শ্যামলী এনআর পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮ নম্বর বাসের চালক ছিলেন বলে জালিয়াপাড়া কাউন্টারের ম্যানেজার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।রামগড় থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, গত ১৮ মে মধ্যরাতে চাষীনগর এলাকায় শ্যামলী পরিবহনের ধাক্কায় মো. শাহ আলম নিহত হওয়ার ঘটনায় যে বাসটির নাম উঠে এসেছে, মোঃ রব শেখ সেই বাসটির চালক ছিলেন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন শেষে রব শেখের মরদেহ আলাদিপুর,গৌবিন্দপুর সুজানগর পাবনা থেকে আসা তার ছোট ভাই পাবেল শেখের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬