ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ::
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে ২০২৬ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি নেতা জাবেদ আলম, নিরব রায়হান, বিভিন্ন মসজিদের ইমাম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।সভায় ঈদগাহ মাঠের ঈদের জামাতের ইমাম নির্বাচনসহ ঈদগাহ মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, অজু ও নামাজের স্থান প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাইক ও বিদ্যুৎ ব্যবস্থা, জরুরি চিকিৎসা সেবা এবং বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সমাধানে সিদ্ধান্ত দেওয়া হয়।এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগের উৎসব। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। তাদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”তিনি আরও বলেন, “ঈদগাহ মাঠে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব ও আনসার মোতায়েন থাকবে। সিসি ক্যামেরা বসানো হবে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। যানজট এড়াতে ঈদগাহ সংলগ্ন সড়কে নির্দিষ্ট সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে যাতে কোন প্রকার যানজটের সৃষ্টি না হয়। সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ওলামায়ে কেরামের সহযোগিতায় এবারের ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”তিনি আরো বলেন, “ঈদের দুই দিন আগে থেকেই ঈদগাহ মাঠে মাইকিংয়ের মাধ্যমে মুসল্লিদের দিকনির্দেশনা দেওয়া হবে। অজুর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা ও অস্থায়ী টয়লেট স্থাপন করা হবে। পরিচ্ছন্ন ঈদগাহ উপহার দিতে সিটি করপোরেশ কে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করব, এটাই আমাদের প্রত্যাশা।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬