ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সব ধরনের কার্যক্রম থেকে নেপাল ফুটবল এসোসিয়েশন নিষিদ্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ফুটবল প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আপাতত আন্তর্জাতিক ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির জাতীয় দল ও ক্লাবগুলো।

বর্তমান ফিফা বিশ্বর‌্যাঙ্কিংয়ে ১৭৫ নম্বরে রয়েছে নেপাল। দেশটির নারী দলের র‌্যাঙ্কিং ৮৮তম।

ফিফা সর্বনেপাল ফুটবল এসোসিযয়েশন (এএনএফএ)-কে পাঠানো এক চিঠিতে জানিয়েছে , “তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নেপালি ফুটবলের পরিচালনা ব্যবস্থা নিয়ে এএনএফএ এবং দেশের ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ সংস্থা নেপালের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করেছে।

ফিফার মতে, একটি জাতীয় ফুটবল এসোসিযয়শনকে সরকারি সংস্থার হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে পরিচালিত হতে হবে।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম এক চিঠিতে বলেছেন বুধবার ফিফার আইন গুরুতরভাবে লঙ্ঘনের কারণে এএনএফএকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিযয়েছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রন সংস্থা। এই চিঠি এএনএফএ তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে।

এর আগে ২০২৬ সালের মার্চ মাসে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এএনএফএকে’ তিন মাসের জন্য স্থগিত করেছিল। ঐ সময় সংস্থাটি এমন একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদন করেছিল। পরে মে মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এ সময় স্পোর্টস কাউন্সিল বেশ কয়েকটি নির্দেশনা জারি করে, যার মধ্যে দেশের ক্রীড়া উন্নয়ন আইনের আওতায় এএনএফএ’র গঠনতন্ত্র সংশোধনের নির্দেশও ছিল।

এএনএফএ’র মুখপাত্র সুরেশ শাহ এ সম্পর্কে বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ফিফার এই স্থগিতাদেশ অত্যন্ত উদ্বেগজনক বিষয়। নেপালের ফুটবলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছি।”

এই স্থগিতাদেশের ফলে নেপাল আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এছাড়া এএনএফএ ফিফার উন্নয়ন কর্মসূচি, কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম থেকেও বঞ্চিত হবে।

শাহ আরও বলেন, “এটি আমাদের খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের স্বপ্নও ক্ষতিগ্রস্থ হবে।”

ফিফা জানিয়েছে, যদি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল মার্চ মাসের সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে এবং এএনএফএ’কে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয়, তাহলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।

এদিকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সদস্য সচিব রাম চরিত্র মেহতা বলেন, “সরকার কখনোই এমন পরিস্থিতি চায়নি। এই সংকট সমাধানের জন্য আমরা বিকল্প পথ খুঁজছি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সব ধরনের কার্যক্রম থেকে নেপাল ফুটবল এসোসিয়েশন নিষিদ্ধ

আপডেট সময় : ১০:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬