ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে

৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় এবং ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠকের দিকে নজর থাকবে গোটা কওমি অঙ্গনের।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।হেফাজতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাতটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার দলগুলোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসতে পারে। বিশেষ করে ওই জোটে থাকা দলগুলোকে জোট ছাড়ার বিষয়ে হেফাজতের অবস্থান পুনর্ব্যক্ত করা হতে পারে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে

আপডেট সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬