সিকু চাকমা সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ:-:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের প্রয়াত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর শিমরাইল ট্রাক টার্মিনালে সংগঠনের শিমরাইল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের প্রয়াত কেন্দ্রীয় সভাপতি আরজু দেওয়ানসহ মৃত নেতাকর্মী ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে রফিকুল ইসলাম রতন, কামরুল ইসলাম, আলহাজ্ব মো. কফিল উদ্দিন, হাসান পারভেজ, সিরাজুর ইসলাম মেম্বার, মনির হোসেন, দেলোয়ার হোসেন দেলুসহ প্রয়াত সকল নেতা ও সদস্যের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রয়াত শ্রমিকদের পরিবারের প্রতি সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। সাধারণ ড্রাইভার ও হেলপারদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন এ. রহমান মার্কেটের বাইতুল রহমানিয়া পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা ইউসুফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক হাজী নাছির উদ্দিন, শিমরাইল শাখার সভাপতি আইয়ুব আলী মুন্সি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পিএস মো. সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা এবং ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাধারণ শ্রমিক, ড্রাইভার-হেলপার এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















