ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতি অভিসহ গ্রেফতার ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি ও ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন নজরুল ইসলাম অভি (২৬), মেহেদী হাসান মুন্না (২৬), জুমন মিয়া (২৬), রাহেল মিয়া (২৩) এবং সম্রাট মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মো. শহীদ মিয়া কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি ছিনতাই করে নেয়।

মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খালি পিকআপটি উদ্ধার করে। পরে অভিযানে মেহেদী হাসান মুন্নাকে গ্রেফতার করা হয়, যার তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাত দলের সর্দার জুমনের নেতৃত্বে সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। ঘটনার দিন তারা ভুয়া পুলিশ পরিচয়ে পিকআপটি ছিনতাই করে এবং মহিষগুলো পরবর্তীতে সিলেটে বিক্রি করে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতি অভিসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ০৭:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬