ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বরুড়ায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবির কর্মশালা শেষ মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণ; সনদ পেলেন ৩৫ সাংবাদিক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম বরুড়া: প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় স্থানীয় সংবাদকর্মীদের আরও দক্ষ করে তুলতে কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার পর্দা নামে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কর্মশালার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেদাদ উদ্দিন। বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং গ্রীণ টেলিভিশনের নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন।
প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় বিশেষ গুরুত্ব তিন দিনের প্রশিক্ষণে সাংবাদিকতার প্রচলিত ধারার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রথম দিনে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও সংবাদ পরিবেশনের আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন।

দ্বিতীয় দিনে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, এআই-নির্ভর ভুয়া তথ্য শনাক্তকরণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এ পর্ব পরিচালনা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

তৃতীয় দিনে ফ্যাক্ট চেকিংয়ের বিস্তারিত পদ্ধতি ও ব্যবহারিক কৌশল শেখান পিআইবির প্রশিক্ষক এবং ‘বুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর।

প্রশিক্ষণের শেষ দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, প্রশিক্ষণার্থীদের নিজস্ব উপস্থাপনা এবং অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এতে বরুড়ার স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি অংশ নেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো. আবুল হাসেম এবং অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক জসিম উদদীন খোকনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সনদ বিতরণ ও প্রত্যাশা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া শহীদস্মৃতি সরকারি কলেজের অধ্যাপক আবুল হোসেন। বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, উপস্থাপনা, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাইয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন প্রেরণা জোগাবে পিআইবির এ উদ্যোগ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

বরুড়ায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবির কর্মশালা শেষ মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণ; সনদ পেলেন ৩৫ সাংবাদিক

আপডেট সময় : ০৯:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬