ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০, অভিভাবকের জিম্মায় ১৫ কিশোর, ১০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ ৫ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে মাদক মামলায় দুজন, চুরির মামলায় একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় দুই মাদক মামলার আসামির কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) বরুড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার লালমাই উপজেলার পূর্ব অসকতলা গ্রামের মো. তুহিন (২৮) এবং সদর দক্ষিণ উপজেলার চন্ডিপুর মঙ্গলমুড়া গ্রামের রাসেল হোসেন (৩৪)। তাঁদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চুরির মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা (আড্ডা বাজারের দক্ষিণে বড় বাড়ি) এলাকার মো. ইউসুফ আলী (৫২)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন হলেন বরুড়া পৌরসভার বরুড়া বাজার এলাকার রনি রবি দাশ (২২) এবং নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলাম পলাশ (৩৩)। পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেপ্তার ২০ জনের মধ্যে ১৫ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য পাঁচজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০, অভিভাবকের জিম্মায় ১৫ কিশোর, ১০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ ৫ জন

আপডেট সময় : ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬