ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের ধামরাইয়ে তিন বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের দুই নেতা অংশগ্রহণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতা।

সম্মেলনে অংশগ্রহণের জন্য কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার শিউল শহরে পৌঁছেছেন।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (Rebuilding Trust in a Transforming World)।

এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এবারের অধিবেশনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।

দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আয়োজন করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের দুই নেতা অংশগ্রহণ

আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬