ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের ধামরাইয়ে তিন বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলে প্রকৌশল অনুষদের অধীনে বিভাগগুলো চালু হবে। এতে নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যাও বাড়বে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিভাগগুলো হলো—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং রোবোটিক্স।

এর আগে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ধারাবাহিকতায় চারটি বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত চারটি বিভাগের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিভাগ চালুর বিষয়ে ইউজিসি প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ইউজিসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিভাগ চালু করার আশ্বাস দিয়েছে। তবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগও চালু হতে পারে।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আমরা ইউজিসির কাছে চারটি বিভাগ খোলার অনুমতি চেয়েছি। তবে দুটি বিভাগ খোলার মৌখিক অনুমতি পেয়েছি। আরও একটি বিভাগসহ মোট তিনটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, নতুন শিক্ষাবর্ষে তিনটি বিভাগ যুক্ত হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা

আপডেট সময় : ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬