ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেন ইসমাইল জবিউল্লাহ

শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব, অভিযোগ নুরুল ইসলাম সাদ্দামের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিশ্বব্যাপী গড়ে তোলা শিক্ষা কাঠামোতে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে চাপিয়ে দেওয়া শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব, যা ১৮৮৩ সালে তৈরি হয়েছিল এবং এখনো বিদ্যমান।

আজ বৃহস্পতিবার সকালে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদ্দাম বলেন, জাতিকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষা কাঠামো গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।

তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন, আধিপত্যবাদীরা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য কাজ করছে। সাদ্দাম অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে ভারতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা কাঠামো সাজিয়েছে। তিনি বলেন, আমাদের এসব থেকে বের হতে হবে এবং ফেসবুক ও ইউটিউবের আসক্তি কাটাতে হবে।

মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।

সাদ্দাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলিম পড়ার সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়েই নিজেদের গড়ে তুলতে হবে এবং ইলম অর্জন করতে হবে। তিনি ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব, অভিযোগ নুরুল ইসলাম সাদ্দামের

আপডেট সময় : ০৯:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬