রাজধানীর আদাবর থানার সামনে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক রাত ৯টা ৪৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে ককটেল নিক্ষেপের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিনিধির নাম 























