সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি: মাধবপুরের সুরমা গ্রামে বজ্রপাতে নিহত কৃষক লিটন সরকারের পরিবার পেল সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ২ লাখ ১৮ হাজার টাকার চেক । সে ইন্সুরেন্সের প্রথম কিস্তি প্রদানের তিনদিন পর গত ১৭ সেপ্টেম্বর মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় ।
এ উপলক্ষে মাধবপুরের সুরমা উৎসব মাঠে বুধবার বিকালে (১১ নভেম্বর ) এক অনুষ্ঠানের আয়োজন করে সোনালী লাইফ ইন্সুরেন্স । ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী । সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডিজিএম সামসুল আরেফিন ভূইয়া , ইউনিট ম্যানেজার আলম মিয়া ও প্রানেশ সরকার প্রমূখ ।
উলেখ্য সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে লিটন সরকার (২৮) গত ১৪ সেপ্টেম্বর সোনালী লাইফ ইন্সুরেন্সে মাসে ২ হাজার টাকা কিস্তিতে ১২ বছর মেয়াদী ইন্সুরেন্স খুলে প্রথম কিস্তি পরিশোধ করে । ১৭ সেপ্টেম্বর মাঠে কাজ করার সময় হটাৎ বজ্রপাতে তার মৃত্যু হয় । তার মা ,বাবা,স্ত্রী ও ৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে ।
প্রতিনিধির নাম 



















