ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জামানত ছাড়াই ৫০ হাজার — বাংলাদেশ ব্যাংক জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই ঋণ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সুদে পাওয়া যাবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের এ ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ (ই-লোন) পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করা হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঋণের আবেদন ও অর্থ গ্রহণ করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

এছাড়া, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।

ই-ঋণ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।

অন্যদিকে, প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনা। বিশেষ করে যাদের জন্য প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। একইসঙ্গে ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও গতি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ

আপডেট সময় : ১২:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬