ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

নাসিকের ৪ নম্বর ওয়ার্ডে ১ হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সিকু চাকমা:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে এক হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল ফারহাদ।

‎বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এ মানবিক কার্যক্রমের আয়োজন করেন তিনি। এ সময় স্থানীয় দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

‎খাবার বিতরণ কার্যক্রমে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎খাবার বিতরণকালে জাকারিয়া আল ফারহাদ উপস্থিত নিম্নআয়ের মানুষের উদ্দেশে বলেন, ‘আমি শুরুতে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবিনি। তবে এলাকার আলেম-ওলামা ও সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং অসহায় মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা বিবেচনা করে নির্বাচনে

‎অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আপনাদের পাশে থেকে ভালো কিছু করতে চাই। আপনাদের কল্যাণে কাজ করতে চাই।’

‎তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ভবিষ্যতেও শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করব। মানুষের কল্যাণে যেন সব সময় কাজ করতে পারি, সে জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।’

‎এ সময় উপস্থিত ব্যক্তিরা জাকারিয়া আল ফারহাদের এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন তরুণেরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকারিয়া আল ফারহাদ। তিনি বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। ৪ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

‎এলাকাবাসীর অধিকার রক্ষা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

নাসিকের ৪ নম্বর ওয়ার্ডে ১ হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬