ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ওষুধে মশা মরছে না, অতিষ্ঠ যশোর পৌরবাসী ! যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক বরুড়ায় গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফতুল্লা স্টেডিয়ামে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার ‎সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ,এক সপ্তাহে ১৪০ আসামি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) টেকনাফ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী এবং পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন পরিচালনায় সক্ষম। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হয়েছে। ফলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কা দেখছেন না তিনি।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) জনাব রাকিব হাসান চৌধুরী এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী

টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬