ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ওষুধে মশা মরছে না, অতিষ্ঠ যশোর পৌরবাসী ! যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক বরুড়ায় গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফতুল্লা স্টেডিয়ামে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার ‎সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ,এক সপ্তাহে ১৪০ আসামি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

রামগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা-র রামগড় উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। এসময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, জামায়েত ইসলামীর আমির মোঃ ফয়েজুর রহমান, থানা অফিসার ইনচার্জ(ওসি) নাজির আলম, সহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল।

সভায় বক্তারা ভাষা শহিদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী

রামগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬