ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী ! ভবদহ দ্রুত নিরসনের দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন উখিয়ায় র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট এ্যান্ড রেস্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধের আদেশ ভ্রাম্যমান আদালতের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. ফরহাদ হোসেন (১৮)। তিনি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষীপুরের মো. আজাদের ছেলে। রোববার (২ আগস্ট) রাতে চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই রেজাউল করিম, এসআই মাধব চন্দ্র নাথসহ পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চর লক্ষীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার একটি কক্ষে ১১ বছর বয়সী শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬