নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ৩য় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
তিনি বলেন, বাংলাদেশের ফুটবল বিশ্ব দরবারে প্রধানত দুইভাবে পরিচিত—একটি হলো দেশের মানুষের অভিনব ফুটবল উন্মাদনা ও আবেগ, এবং অন্যটি হলো প্রবাসী ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সংযুক্তি ও নারী ফুটবলের সাফল্য।
মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেছেন, সুস্থ জীবন, সুন্দর মন ও ভালো সমাজ গঠনে শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেন,যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখার ওপর জোর দেন। তরুণ প্রজন্মকে ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত রাখতে পরিবার ও সমাজকে ক্রীড়ামুখী ভূমিকা পালন করতে হবে। দেশকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইলিয়াছ পাটোয়ারী প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন সাদুল্লাপুর বন্ধুত্ব একাদশ বনাম নিশ্চিন্তপুর একাদশ। ২-১ গোলে নিশ্চিন্তপুর একাদশ বিজয়ী হয়েছে।
প্রতিনিধির নাম 


















