ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

র‍্যাব-১১ এর তৎপরতায় অবৈধ পলিথিন কারখানায় মোবাইল কোর্টের অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের অভিযোগে এস এম প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানটি পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ পলিথিন উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্যের ক্ষতি ও পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে বলে জানা গেছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে এস এম প্যাকেজিং ফ্যাক্টরির ম্যানেজার মো. রুবেল ইসলাম (৪৫), পিতা—হানিফ ইসলাম, মাতা—রোকেয়া বেগম, লালবাগ, ঢাকা—কে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(২) ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ফ্যাক্টরি থেকে ৮২৫ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদের হেফাজতে রাখা হয়।

উল্লেখ্য, র‍্যাব-১১ গঠনের পর থেকে মাদক, অস্ত্র, হত্যা, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধ দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। সম্প্রতি সংস্থাটি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ১৪১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১৪৪ জন হত্যা মামলার আসামি, ৬২ জন ধর্ষণ মামলার আসামি, ১৯ জন অস্ত্র মামলার আসামি ও ৩৩৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকও উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, “অবৈধ পলিথিন উৎপাদন রোধে আমাদের অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

র‍্যাব-১১ এর তৎপরতায় অবৈধ পলিথিন কারখানায় মোবাইল কোর্টের অভিযান

আপডেট সময় : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫