ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

‎ফতুল্লায় ৬৫০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬৫০ বোতল মাদকজাত নেশাদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

‎সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান।

‎পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই জহিরুল ইসলাম ও এসআই মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর বাজারের বিবির বাজার রোড এলাকার রানার স্পিনিং মিল রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুর জেলার ইন্দিরা কান্দি থানার মৃত হাকিমের ছেলে মো. মতিন মনির (৪৮) এবং ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মৃত আসাদুল মিয়ার ছেলে মো. শমসের আলী (৩২)।

‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৫০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-০৮৫৫।

‎পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন,মাদকের বিরুদ্ধে ফতুল্লা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

‎ফতুল্লায় ৬৫০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬