ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু মিঠামইনে বিএনপি নেতা হত্যাকাণ্ড: আলমগীরের নাম জড়িত, ভিডিওতে প্রকাশিত জবানবন্দি সামান্তা শারমিনের পদত্যাগের পর মাহফুজ আলমের কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের শেষ কথা ‘দোয়া কইরো মা’ মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নিষিদ্ধ ঝটিকা মিছিল, স্লোগানে শেখ হাসিনার স্বাগত সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা

সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। এসব কারখানায় শ্রমিকরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শিল্প পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।

শিল্প পুলিশ জানায়, স্বাভাবিক সময়েও সাপ্তাহিক ছুটির দিনে জরুরি শিপমেন্টসহ বিভিন্ন প্রয়োজনে কিছু কারখানা খোলা রাখা হয়। আজও একই কারণে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর এএসপি শোয়েব আহম্মেদ বলেন, সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কারখানা বন্ধ থাকে, তবে জরুরি প্রয়োজন থাকলে কিছু কারখানা চালু রাখা হয়। আজও ৮৮টি কারখানা চালু রয়েছে এবং পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকদের দাবি ও অসন্তোষ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

তিনি আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে আতঙ্ক তৈরি না হয় এবং তারা কাজে ফিরে আসতে পারেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ

সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক

আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬