ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু মিঠামইনে বিএনপি নেতা হত্যাকাণ্ড: আলমগীরের নাম জড়িত, ভিডিওতে প্রকাশিত জবানবন্দি সামান্তা শারমিনের পদত্যাগের পর মাহফুজ আলমের কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের শেষ কথা ‘দোয়া কইরো মা’ মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নিষিদ্ধ ঝটিকা মিছিল, স্লোগানে শেখ হাসিনার স্বাগত সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাদক নির্মূলে পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মাদকের বিস্তার লাভের পেছনে রাজনৈতিক পেট্রোনাইজেশন দায়ী বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ সময় মাদক পরিবহনে কিছু পরিবহন কোম্পানির সংশ্লিষ্টতার অভিযোগও করেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করতে প্রয়োজনীয় গুরুত্ব দেয়া হচ্ছে না। রাষ্ট্র ও সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই প্রতিমন্ত্রী জানান, ২০২৬ সালের জানুয়ারিতে এক গবেষণায় দেখা গেছে, দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারী রয়েছে, যা মোট জনসংখ্যার ৫ শতাংশ। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ২৫ বছর বয়সের আগেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি এখন অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন

আপডেট সময় : ০১:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬