ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

সিদ্ধিরগঞ্জে সৎ ছেলের মারধরে শারীরিক প্রতিবন্ধী মাকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়াঝাটির এক পর্যায়ে শারীরিক প্রতিবন্ধী মা দিনু বেগমক (৫৫) এলোপাথাড়ি লাথি ও মারধর করে হত্যা করার অভিযোগ ওঠেছে তার দুই সৎ ছেলের বিরুদ্ধে৷ গত সোমবার মিনু বেগমের সৎ ছেলে জহিরুল ও নজরুল এর সাথে জমিজমা সংক্রান্তবরিরোধ ও একটি ডাব গাছ থেকে ডাবপাড়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মিনু বেগমের ছেলে ইব্রাহিমকে মারধর করে তার সৎ ভাই জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম৷

অভিযোগ রয়েছে এ সময়ে মিনু বেগম ছেলেকে বাচাতে এগিয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জহিরুল ও নজরুল৷ এ নিয়ে উভয়পক্ষ মারামারি চলে৷ এক পর্যায়ে ইব্রাহিম ইটা দিয়ে নজরুলের মাথা থেতলে রক্তাক্ত করে৷

ইব্রাহিম অভিযোগ করেন ওই সময় নজরুল ও জহিরুল মিনু বেগমকে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মেরে ফেলে দিলে তার রক্তক্ষরণ শুরু হয়৷ মুমুর্ষ অবস্থায় মিনু বেগমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টারিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়৷

ইব্রাহিম বলেন মায়ের লাশ পোস্টমর্টেমের জন্য ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে আছি এ ব্যাপারে আমরা থানায় মামলা করবো৷ নিহত মিনু বেগম পশ্চিম কলাবাগ এলাকার মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী৷ ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘরে তালা লাগিয়ে পালিয়ে আত্মগোপনে রয়েছে৷ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

সিদ্ধিরগঞ্জে সৎ ছেলের মারধরে শারীরিক প্রতিবন্ধী মাকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫