ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু, ঝরে গেলো একটি প্রাণ, একটুখানি ভুলে।

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড কাঁচাবাজার সংলগ্ন নার্সারির সামনে মাটি ভর্তি ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল আড়াইটার দিকে ওই স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফেরদৌস দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঢাকামুখী লেনে যাচ্ছিলেন। সেখানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
‎‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “নিহত যুবক সম্ভবত নতুন মোটরসাইকেল চালানো শিখছিলেন। ট্রাক ওভারটেক করার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”
‎একটি নতুন বাইক, একটুখানি ভুল, আর চিটাগাং রোডের সেই ব্যস্ত মহাসড়কে ঝরে গেল এক তরতাজা প্রাণ। প্রতিদিনের মতোই চলছিল পথ — কিন্তু ফিরলেন না ফেরদৌস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু, ঝরে গেলো একটি প্রাণ, একটুখানি ভুলে।

আপডেট সময় : ১১:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫