ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলার সময় ব্যাটারি চালিত মিশুক রিকশার ধাক্কায় মারজিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাইজপাড়া ফয়েজ মার্কেট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারজিয়া শেরপুর জেলার কান্দি নগর এলাকার মাসুম হোসেনের মেয়ে।
‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফয়েজ মার্কেটের সামনে শিশুটি খেলা করছিল। হঠাৎ সে রাস্তায় দৌড় দিলে একটি ব্যাটারিচালিত মিশুক রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
‎‎বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম বলেন, “ফয়েজ মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিহত শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।”
‎শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত এ ধরনের যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫