ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ: একই পরিবারের ৯ জন দগ্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশু-সহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পাইনাদি পূর্বপাড়া ফ্যাক্টরির গলিতে জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।

‎ঘটনার পর কাঁচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধরা হলেন—তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। প্রথমে স্থানীয়রা তাদের ভ্যান ও অটোরিকশায় করে প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। এর মধ্যে তাহেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

‎দগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম জানান, তাদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, “আমার বড় বোন তিন মাস আগে মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিলেন। হঠাৎ রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এমনকি টিনের চালাও ছিটকে পড়ে।”

‎স্থানীয় বাসিন্দা মো. মামুন জানান, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এ বাড়ির কেয়ারটেকার ছিলেন। কিছুদিন আগে তার মৃত্যু হয়। বর্তমানে তার মেয়েরা পরিবার-পরিজন নিয়ে এখানে ভাড়া থাকতেন। বিস্ফোরণের ঘটনায় দুটি কক্ষের সবাই দগ্ধ হয়েছেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জানান, তদন্ত ছাড়া সঠিকভাবে বলা সম্ভব নয় কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মীরন মিয়া প্রাথমিক তদন্তে জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ: একই পরিবারের ৯ জন দগ্ধ

আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫