ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ

মন্ত্রণালয়ের তালিকা যাচাই না করে এজেন্সিকে টাকা না দেওয়ার অনুরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কিছু প্রতারক চক্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। ফলে অনেক যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, হজ ও ওমরাহ যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি না হয়েও বিভিন্ন প্রলোভন দেখিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। এতে হজ ও ওমরাহ যাত্রীরা প্রতারণার শিকার হচ্ছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করে। তাই, লাইসেন্সপ্রাপ্ত যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা যাচাই ছাড়া কাউকে অর্থ প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত

মন্ত্রণালয়ের তালিকা যাচাই না করে এজেন্সিকে টাকা না দেওয়ার অনুরোধ

আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫