ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ভুয়া সেনা পরিচয়দাতা ফয়সাল গ্রেপ্তার, নারী ধর্ষণ ও অর্থ লুটের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে ফয়সাল আহাম্মেদ (৩৪) নামের এক প্রতারক গ্রেপ্তার হয়েছেন। তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে প্রবাসীর স্ত্রীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও অর্থ লুটের অভিযোগে অভিযুক্ত।

‎আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূর আলম।

‎এর আগে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন উলুকান্দি পশ্চিমপাড়ার আলমের বাড়ি থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সুমি আক্তার নামে এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, ফয়সাল প্রবাসীর স্ত্রীদের দুর্বলতা কাজে লাগিয়ে তাদের প্রেমের ফাঁদে ফেলে। পরে স্বামীকে তালাক দিতে বাধ্য করে এবং তাদের ধর্ষণ করে। তার কাছ থেকে উদ্ধারকালে ভুয়া সেনাবাহিনী আইডি, সেনার পোশাকের রঙের একটি ব্যাগ, একটি টি-শার্ট ও নগদ ২৪,০০০ টাকা পাওয়া যায়।

‎ফয়সালের বিরুদ্ধে পূর্বেও গোপালগঞ্জে এক ছাত্রীকে বিয়ে করার, ময়মনসিংহের নান্দাইলে প্রবাসীর স্ত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ রয়েছে। এছাড়া শাহবাগ ও তুরাগ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সুমি আক্তার তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে ফয়সাল নিজেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এক লাখ টাকা হাতিয়ে নেয়ার পর ভুক্তভোগীকে ময়মনসিংহে আটক রাখেন। স্বামী তালাক দিতে অস্বীকার করলে খুন-জখমের হুমকি দেন এবং পরে কক্সবাজার ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ে যান।

‎ভুক্তভোগী পরে জানতে পারেন, ফয়সাল আসলে সেনাবাহিনীর কর্মকর্তা নন এবং একাধিক নারীকে একই কৌশলে শিকার করেছেন। টাকা ফেরত চাইলে তিনি পরিবারকে খুনের হুমকি দিতেন। পরে ভুক্তভোগী তার ভাইকে অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে উদ্ধার করেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূর আলম বলেন,‎”গ্রেপ্তারকৃত ফয়সাল আহাম্মেদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। আমরা প্রতারক ও ধর্ষণকারীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রেফতারকৃত আসামি ফয়সালকে ধর্ষণ মামলায় আজ আদালতে পাঠানো হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম

সিদ্ধিরগঞ্জে ভুয়া সেনা পরিচয়দাতা ফয়সাল গ্রেপ্তার, নারী ধর্ষণ ও অর্থ লুটের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫