ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে ইয়াবা মামলায় লেডুর যাবজ্জীবন কারাদণ্ড!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: ‎১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া আসামীর কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায় ঘোষণা।

‎“মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং আদালতের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা মামলায় টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন প্রকাশ লেডু (৩৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ পেয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় প্রকাশ করেন।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ মার্চ টেকনাফ থানা পুলিশ জামালের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা নং-০৪ এবং পরবর্তীতে জি আর মামলা নং-১৯৭/২০২২ দায়ের হয়। দীর্ঘ বিচারকার্য শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

‎রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।

‎উল্লেখ্য, আসামি জামাল উদ্দিন রায় ঘোষণার আগে থেকেই জেল হাজতে ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে ইয়াবা মামলায় লেডুর যাবজ্জীবন কারাদণ্ড!

আপডেট সময় : ১০:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫