ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএলও (ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন) এবং পিএ (ফিলিস্তিনি অথরিটি)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত বিশেষ চুক্তির অধীনে ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পেয়ে থাকেন, তা এখনও কার্যকর থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক পোস্টের সূত্রে জানা গেছে, একটি অভ্যন্তরীণ সরকারি বার্তার মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পিএলও এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।

তিনি আরও বলেন, শান্তি আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হওয়ার আগে ফিলিস্তিনকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে। পাশাপাশি, একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতির প্রচেষ্টা বন্ধ করতে হবে। এই ধরনের পদক্ষেপের কোনো ফলপ্রসূ ফলাফল নেই। উল্লেখ্য, এবারের জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এমন একটি সময়ে মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫