ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

স্বামীকে হত্যা করায় পরকীয়া প্রেমিকের ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন জেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কাঁচপুর কাশীপুরে দলিল লিখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের এক জনের যাবজ্জীবন ও এক জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম।

৩১ আগস্ট রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন,নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেন,পরকীয়া প্রেমিক রিপন (৪০)।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে ঘরের জানালা দিয়ে প্রবেশ করিয়ে মোশারফকে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করে। পরে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.কাইয়ুম জানান, হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

স্বামীকে হত্যা করায় পরকীয়া প্রেমিকের ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন জেল

আপডেট সময় : ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫