ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আফগানিস্তানে ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ জনে দাঁড়িয়েছে। আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ২৫১ জন আহত হয়েছেন এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের কুনার প্রদেশ। রবিবার মধ্যরাতে স্থানীয় সময় শক্তিশালী এই কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল), যা তুলনামূলকভাবে অগভীর। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

কুনারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সোমবার চারটি গ্রামে উদ্ধারকাজ চালানো হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় এখনও অনেক পরিবার আটকা পড়ে আছে। তিনি বলেন, আমরা সঠিকভাবে বলতে পারছি না কতজনের দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। চেষ্টা করছি দ্রুত উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করতে।

আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়েই দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

আফগানিস্তানে ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

আপডেট সময় : ০৬:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫