ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চাই, অধীনতা নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মাদক বাণিজ্য ও অবৈধ অভিভাসন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী মেক্সিকো, কিন্তু কোনোভাবেই অধীনতা স্বীকার করবে না দেশটি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছেন।

সোমাবার রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিনবাউম বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে, এমনকি নিরাপত্তা চুক্তি করতেও রাজি আছি। কিন্তু সেই সমঝোতা কিংবা চুক্তির ভিত্তি হতে হবে দায়িত্বশীলতা, পরস্পরের প্রতি আস্থা, দুই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান এবং কোনো প্রকার অধীনতা ব্যতীত সহযোগিতামূলক সম্পর্ক। আমরা চুক্তি চাই, অধীনতা নয়।”

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উভয়েই উত্তর আমেরিকা মহাদেশভূক্ত দেশ। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থল ও জলসীমান্তও আছে। গত বেশ কয়েক বছর ধরে সেই সীমান্ত দিয়ে মাদক ও নথিবিহনী অভিবাসীরা প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকো থেকে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবাহ ঠেকাতে দেশটির ভেতরে সেনা অভিযানের পরিকল্পনা চলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে।

এক্সিওসে এই সংবাদ প্রকাশের পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মেক্সিকোর সরকার, বিরোধী দলসহ বিভিন্ন মহল। এমন পরিস্থিতিতেই এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট শিনবাউম।

আগামী সপ্তাহে মেক্সিকো সফরে আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। সোমবারের ভাষণে ক্লডিয়া শিনবাউম জানান, রুবিওর সঙ্গে বৈঠকে প্রস্তাবিত নিরাপত্তা চুক্তির ইস্যুটি তুলবেন তিনি।

প্রসঙ্গত প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন, মেক্সিকোর সরকার মাদক ব্যবসায়ী ও মানবপাচারকারীদের দমনে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিচ্ছে না। মেক্সিকো’র এই ‘উদাসীনতার’ জন্য দেশটির ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকিও দিয়েছিলেন তিনি।

সাবেক জলবায়ু বিজ্ঞানী ক্লডিয়া শিনবাউম ২০২৪ সালের নির্বাচনে জিতে মেক্সিকোর প্রেসিডেন্ট হন। তিনি মেক্সিকোর ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

সূত্র : আনাদোলু এজেন্সি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চাই, অধীনতা নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫