ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জে চুরি হওয়া অটো মিশুক উদ্ধার, দুইজন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরি যাওয়া একটি অটো মিশুক গাড়ি এবং চারটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাথী আক্তারের অটো গ্যারেজ থেকে একটি অটো মিশুক ও চারটি ব্যাটারি চুরি হয়। পরে বাদী ৩ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন।

‎এর ভিত্তিতে,পুলিশ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকা থেকে রাকিব (২৭) এবং মর্জিনা (৩৭) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে। রাকিব পটুয়াখালী জেলার, আর মর্জিনা নবীনগরের বাসিন্দা।

‎সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের দেখানো স্থান থেকে নবীনগরের সারপাড় মোড়ে একটি দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে চোরাই অটো মিশুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়ির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার এবং চোরাই গাড়ি উদ্ধার সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ (৫ সেপ্টেম্বর ২০২৫) আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমাদের পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

নারায়ণগঞ্জে চুরি হওয়া অটো মিশুক উদ্ধার, দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫