ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

সিদ্ধিরগঞ্জে মাইজভান্ডারী শরীফের ১৬তম ওরস মোবারক ও মিল্লাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসমারোহে অনুষ্ঠিত হলো মাইজভান্ডারী শরীফের ১৬তম বার্ষিক ওরস মোবারক ও মিল্লাদ মাহফিল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ ইশা মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

‎আয়োজনে সভাপতির দায়িত্ব পালন করেন মাইজভান্ডারী কমিটির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাবেক সভাপতি ও মাইজভান্ডারী পরিবারের অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির ভান্ডারী। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন, মোঃ হারুন ভান্ডারী, মোঃ রওশন ভান্ডারী, মোঃ শাকিল ভান্ডারী, মোঃ মিছির আলী, মোঃ সামু ভান্ডারী, মোঃ আবু তাহের ভান্ডারী ও মোঃ আশক আলী ভান্ডারীসহ এলাকার গুণীজনরা। হাজারো ভক্ত-আশেকান এদিন মাহফিলে অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশিত হয়। পরে মিল্লাদ শেষে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানুষের শান্তি কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।

‎মাহফিল শেষে রাত দশটা থেকে ভক্ত-আশেকানদের অংশগ্রহণে শুরু হয় বাউল গান পরিবেশনা। ভক্তরা ধর্মীয় আবহে ভক্তিমূলক গান উপভোগ করে রাত গভীর পর্যন্ত সময় অতিবাহিত করেন। বাউল শিল্পীদের সুরেলা কণ্ঠ ও আধ্যাত্মিক গানের কথায় মাহফিল প্রাঙ্গণ এক অনন্য আবহে মুখরিত হয়ে ওঠে।

‎স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ওরস মোবারক উপলক্ষে এলাকার মানুষ আত্মিক প্রশান্তি লাভ করেছেন। এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। মাহফিল শেষে আয়োজকরা ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত অতিথি, স্থানীয় জনগণ ও ভক্ত-আশেকানদের প্রতি এবং আগামী বছরও একইভাবে ওরস মোবারক পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

‎মাইজভান্ডারী কমিটির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নাসির ভান্ডারী বলেন,
‎“মাইজভান্ডারী দরবার সবসময় মানবসেবা, শান্তি ও সত্যের শিক্ষা দিয়ে আসছে। এই মাহফিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্য স্থাপনের মাধ্যম। প্রতিবছর এ আয়োজনে হাজারো ভক্ত-আশেকান একত্রিত হয়ে আত্মার শান্তি খুঁজে পান। আমি আশা করি, আগামী প্রজন্মও এই দরবারের আদর্শকে ধারণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

সিদ্ধিরগঞ্জে মাইজভান্ডারী শরীফের ১৬তম ওরস মোবারক ও মিল্লাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫