ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম: দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন দেশের অন্যতম শীর্ষ বেসরকারী বিমান সেবাদানকারী সংস্থা ইউএসবাংলা কর্তৃক “বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছে ।

১৯ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৩০০ টির অধিক ট্রাভেল এজেন্সীর অংশীদারদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইউএসবাংলার পার্টনার রিট্রিট ২০২৫, মালদ্বীপে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় । ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোঃ মোজাহেদ হোসেন মিঠু ট্রাভেল জোনের পক্ষে এই অ্যাওয়ার্র্ড গ্রহন করেন ।

তিনি এই স্বীকৃতি অর্জনে ইউএস-বাংলার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ট্রাভেল জোনের গ্রাহক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।

ট্রাভেল জোন কর্তৃপক্ষ জানায়, এ অর্জন তাদের আগামী দিনে আরও পেশাদারিত্বের সাথে যাত্রীসেবা প্রদান করতে উৎসাহিত করবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই তাদের সর্বোচ্চ অঙ্গীকার। প্রতিষ্ঠার পর থেকে ট্রাভেল জোন দেশি-বিদেশি এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ওমরা ও হজ্ব কার্যক্রমসহ পূর্ণাঙ্গ ভ্রমণ সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের ফলে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জনকে ট্রাভেল জোন পরিবার তাদের দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন

আপডেট সময় : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫