ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: আদর্শনগরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ১১:১৫ মিনিটে আদর্শনগরের ভূমি পল্লী ০১ নং রোডে পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৭.২ গ্রাম, আনুমানিক মূল্য ৫,৪০০ টাকা) এবং নগদ ২১,৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

‎গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর (৪২), পিতা সিরাজ মিয়া, ঠিকানা ভূমি পল্লী ০১ নং রোড, আদর্শনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

‎এই ঘটনার কারণে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম দৈনিক আলোকিত কাগজকে জানান,মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা মাদকবিরোধী কঠোর অভিযান চালাচ্ছি। যারা আইন ভেঙে মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা নির্দিষ্ট আইনি বিধি মেনে ব্যবস্থা নেব। পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সাধারণ জনগণের সহযোগিতা এবং গোপন সংবাদের মাধ্যমে আমরা ভবিষ্যতেও কঠোর অভিযান চালিয়ে যাব, যাতে তরুণ প্রজন্ম নিরাপদে বড় হতে পারে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: আদর্শনগরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫