ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

বাজিতপুরে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে সুরুজ ম্যানশন (কৃষি ব্যাংক ভবন নামক মার্কেট)-এর মালিক ব্যবসায়ী রকিবুল হাসান খাঁনকে(৪০) হত্যার উদ্দেশ্যে হামলা ও মার্কেটে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ সভাপতি করিম চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২ টার দিকে পশ্চিম বাজিতপুর নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করে হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান খাঁন।

এসময় তিনি বলেন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাজিতপুর বাজারস্থ সুরুজ ম্যানশনের সামনের খোলা জায়গায় তাকে অতর্কিতভাবে হামলা চালায় করিম চেয়ারম্যানের ছেলে অর্নব মিয়া (২২) ও সহযোগীরা। এ সময় করিম চেয়ারম্যান (৫৯), রেনু মিয়া (৪৫) এবং আরও ৫-৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে অর্নব মিয়া ধারালো রামদা দিয়ে তার মাথায় কোপ মারতে চাইলে তিনি হাত তুলে প্রতিরোধ করেন। এতে তার ডান হাতের আঙুল কেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মার্কেটে প্রবেশ করে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তারা ভবিষ্যতে খুনের হুমকি দিয়ে চলে যায় বলে জানান তিনি।তার দাবি, ঘটনার ভিডিও ফুটেজ তার মোবাইল ফোনে রয়েছে।

তিনি বলেন, করিম চেয়ারম্যান ও তার লোকজন অত্যাচারী ও দাঙ্গাবাজ। যেকোনো সময় আবারও তাকে আক্রমণ করে খুন করতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

বাজিতপুরে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫