ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত কারবারি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ হোসেন মনা (৪২) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাওয়ার হাউস গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক হোসেন মনা উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার মৃত আব্দুল লতিফ স্বর্ণকারের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল।

অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ-দেওয়ানবাগী ফার্নিচার মার্টের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই সময় হোসেন মনা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম আলোকিত কাগজকে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটক হোসেন মনা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বছর করে কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫